সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে রেজাউল হাসান কয়েছ লোদীর নিয়োগে তাকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন, মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক তুহিন কান্তি নাগ, জেলা সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস এবং মহানগর সদস্য সচিব রাজিব কুমার দে এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রেজাউল হাসান কয়েছ লোদী একজন যোগ্য, দূরদর্শী ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে সিলেটের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
তারা আরও বলেন, সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বৈষম্যহীন নগরী গড়ে তোলার ক্ষেত্রে তার এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনিযুক্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন নেতৃবৃন্দ।





