নতুন পে-স্কেলে উচ্ছ্বাস, সিলেটে কর্মচারীদের সভায় বাজেটকে স্বাগত

নতুন পে-স্কেলে উচ্ছ্বাস, সিলেটে কর্মচারীদের সভায় বাজেটকে স্বাগত - Surma Times | Sylhet News
নতুন পে-স্কেলে উচ্ছ্বাস, সিলেটে কর্মচারীদের সভায় বাজেটকে স্বাগত - Surma Times | Sylhet News
প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেড), বিভাগীয় জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংগঠনের বিভাগীয় জেলা শাখার সাধারণ সম্পাদক মো: সালাহ উদ্দীন।

সুরমা টাইমস ডেস্কঃ নতুন পে-স্কেল ও বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে আলোচনা সভা করেছে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি ১৭-২০ গ্রেড বিভাগীয় জেলা শাখা। শুক্রবার জেলা প্রশাসক প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. হালিমুর রেজা চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ এক যুগ পর নতুন পে-স্কেল ঘোষণায় প্রায় ১২ লাখ সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটেছে। তিনি এই সিদ্ধান্তকে জনবান্ধব উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সংকট মোকাবিলায় কর্মচারীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও মেহনতি মানুষের অধিকার আদায়ে তারা কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আরও বক্তব্য দেন সহ সভাপতি মো. সরওয়ার আলী, মো. শামীম আহমদ ও মো. আলী আক্কাস। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া, মো. শামসুল আলম, জিল্লুর রহমান, সোলেমান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article