তরুণ ছাত্রনেতা জিসান জমিরুন নেছা একাডেমির এডহক কমিটির সভাপতি

তরুণ ছাত্রনেতা জিসান জমিরুন নেছা একাডেমির এডহক কমিটির সভাপতি - Surma Times | Sylhet News

তরুণ ছাত্রনেতা জিসান জমিরুন নেছা একাডেমির এডহক কমিটির সভাপতি - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জমিরুন নেছা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তরুণ ছাত্রনেতা আকিরুল ইসলাম চৌধুরী জিসান।

গত মঙ্গলবার (৯ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।

আকিরুল ইসলাম চৌধুরী জিসান বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি গঠিত এই এডহক কমিটিতে তাঁর মনোনয়নের খবরে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আকিরুল ইসলাম চৌধুরী জিসান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। একইসঙ্গে দায়িত্ব দেওয়ার জন্য শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, “প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, তরুণ ও গতিশীল নেতৃত্বের কারণে প্রতিষ্ঠানটি নতুন করে এগিয়ে যাবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article