মৌলভীবাজার জামায়াত নেতা মাওলানা আব্দুর রহমান হৃদরোগে আক্রান্ত, ঢাকায় রেফার

মৌলভীবাজার জামায়াত নেতা মাওলানা আব্দুর রহমান হৃদরোগে আক্রান্ত, ঢাকায় রেফার - Surma Times | Sylhet News

মৌলভীবাজার জামায়াত নেতা মাওলানা আব্দুর রহমান হৃদরোগে আক্রান্ত, ঢাকায় রেফার - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃসিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমানকে দেখতে গিয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর ওই হাসপাতালে গিয়ে অসুস্থ নেতার চিকিৎসার খোঁজখবর নেন ফখরুল ইসলাম। তিনি দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাতও করেন।

চিকিৎসকদের পরামর্শে বুধবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য মাওলানা আব্দুর রহমানকে ঢাকার একটি হাসপাতালে রেফার করা হয়েছে। তাঁর সুস্থতা কামনায় পরিবার ও সংগঠনের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সেক্রেটারি মোঃ ইয়ামির আলী, বিয়ানীবাজার উপজেলার সাবেক পূর্ব মুড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, সাবেক ছাত্রনেতা জহির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জামায়াত নেতাদের মধ্যে এই সৌহার্দ্য ও সহমর্মিতা দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে। মাওলানা আব্দুর রহমানের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article