রায়হান হত্যা মামলায় বড় অগ্রগতি! র‌্যাবের হাতে ধরা পড়লেন বিলাল মিয়া

রায়হান হত্যা মামলায় বড় অগ্রগতি! র‌্যাবের হাতে ধরা পড়লেন বিলাল মিয়া - Surma Times | Sylhet News

রায়হান হত্যা মামলায় বড় অগ্রগতি! র‌্যাবের হাতে ধরা পড়লেন বিলাল মিয়া - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ  রায়হান হত্যা মামলায় নতুন করে সাড়া ফেলেছে র‌্যাব। মামলার এজাহারনামীয় ৫নং আসামি বিলাল মিয়া (৩৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (৯ জুন) রাতে র‌্যাবের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। তারা বলেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার সৈয়দটুলা এলাকার দুলাল মিয়ার ছেলে। গত ৩১ মে সরাইল থানায় দায়ের করা রায়হান হত্যা মামলায় তিনি ৫নং আসামি হিসেবে চিহ্নিত।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গ্রেপ্তারের পর বিলাল মিয়াকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ গ্রেপ্তারকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রায়হান হত্যাকাণ্ড নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা চলছে। পুলিশ ও র‌্যাবের যৌথ তৎপরতায় অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের আশা করা হচ্ছে।

এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে জানানো হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article