সিলেটে পৃথক অভিযানে ১৭১ জন গ্রেফতার, ১৯৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেটে পৃথক অভিযানে ১৭১ জন গ্রেফতার, ১৯৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা - Surma Times | Sylhet News

সিলেটে পৃথক অভিযানে ১৭১ জন গ্রেফতার, ১৯৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের দুই দিনের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ১৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৯৬টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ জানায়, গত শনিবার (৭ মে) অভিযান চালিয়ে ১৪০ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রোববার (৮ মে) সকাল ৮টা পর্যন্ত আরও ৩১ জনকে গ্রেফতারের মাধ্যমে মোট সংখ্যা দাঁড়ায় ১৭১ জনে।

গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আটক হওয়া ব্যক্তিরা রয়েছেন।

অভিযানে ১৫৫ পিস ইয়াবা, ৭৫ বস্তা ভারতীয় জিরা, এবং ভারতীয় বিভিন্ন কসমেটিকস ও ওষুধজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ফেসওয়াশ, ক্লপ জি ক্রিম এবং প্র্যাকটিন সিরাপ রয়েছে। পাশাপাশি একটি স্বর্ণের নাকফুলও উদ্ধার করা হয়।

এছাড়া ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মহানগর এলাকায় ৯৫টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং আরও ১০১টি গাড়ি আটক করা হয়। সব মিলিয়ে ১৯৬টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article