ইন্টার্ন ডাক্তারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি! সিলেট ওসমানীতে চিকিৎসাসেবা স্থবির

ইন্টার্ন ডাক্তারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি! সিলেট ওসমানীতে চিকিৎসাসেবা স্থবির - Surma Times | Sylhet News

ইন্টার্ন ডাক্তারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি! সিলেট ওসমানীতে চিকিৎসাসেবা স্থবির - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস রিপোর্টঃ এফসিপিএস ট্রেনিংয়ের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিলসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতির পাশাপাশি হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা।

৬ দফা দাবিঃ

  • স্বাস্থ্য শিক্ষা বিভাগের গত ১৯ মে’র এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল
  • ইন্টার্ন ডাক্তারদের বেতন ৩০ হাজার টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার টাকায় উন্নীত করা
  • বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা
  • চিকিৎসকদের নিরাপত্তায় ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন
  • বিএমডিসি-২০২৩ অধ্যাদেশকে আইনে রূপান্তর করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
  • বিসিপিএস ও বিএমইউ’র ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, “দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল চালিকাশক্তি হয়েও আমরা চরম বৈষম্য ও অবহেলার শিকার। দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি মানা না হলে কর্মবিরতি চলবে।”

হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে হাসপাতালে জরুরি সেবা চালু থাকলেও সাধারণ চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article