শ্রমিক নেতা খুনের প্রতিবাদে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

শ্রমিক নেতা খুনের প্রতিবাদে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট - Surma Times | Sylhet News

শ্রমিক নেতা খুনের প্রতিবাদে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস রিপোর্টঃ  ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করায় কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

শনিবার (৬ জুন) সংগঠনের নেতারা জানান, রোববার ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র‌্যাব-৯-এর কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন শ্রমিক নেতারা।

হত্যাকাণ্ডের ঘটনা

গত ২১ মে বিমানবন্দর থানার ধূপাগুল এলাকায় নিজস্ব ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে খাগাইল এলাকায় শ্রমিক নেতা আবুল হোসেনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ মে তিনি মারা যান। ঈদের দিন তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

শ্রমিক নেতাদের অভিযোগ, ঘটনার ১৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এক অভিযুক্ত নাসির উদ্দিন দেশত্যাগ করে কানাডায় পালিয়ে গেছেন বলেও অভিযোগ উঠেছে।

ধর্মঘটের কারণে সিলেট-ভোলাগঞ্জ সড়কে পাথর ও পণ্য পরিবহন বন্ধ হয়ে পড়লে সিলেটের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article