গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিদ্যালয় হলরুমে আবুল কাসেমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সেলিমুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ। প্রভাষক রায়হান আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন এসএসসি ৮৭ ব্যাচের শিক্ষার্থী আব্দুল আসাদ।
অনুষ্ঠানে সাবেক শিক্ষক সুলেমান হোসেন, মিছবাহ উদ্দিন, কায়সার আহমদ, তারেক জলিল ও প্রমোদ রঞ্জন দাসকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।
বক্তারা শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে বলেন, তাদের নিরলস পরিশ্রমের ফলেই আজ তারা সমাজে প্রতিষ্ঠিত। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





