বিশ্বনাথে মাদ্রাসা গেট ভাঙচুর! দুই গ্রামে উত্তেজনা

বিশ্বনাথে মাদ্রাসা গেট ভাঙচুর! দুই গ্রামে উত্তেজনা - Surma Times | Sylhet News
Bishwanath
photo created by AI, This picture is for demonstration only.

বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে একটি মাদ্রাসা ও এতিমখানার গেট ভাঙচুরকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (৩ জুন) দুপুরে বিশ্বনাথ পৌরসভার জাহারগাঁও গ্রামের জানু খান জান্নাতিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার গেট ভেঙে ফেলেন হরিকলস গ্রামের কয়েকজন যুবক। এ ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয় এবং বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে যানজটের সৃষ্টি হয়।

জাহারগাঁও গ্রামের মুরব্বি হিরণ খান জানান, প্রায় ৮ মাস আগে মাদ্রাসার নামে গেটটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে হরিকলস গ্রামের লোকজন গেট ভেঙে ফেলায় তারা ক্ষুব্ধ। অন্যদিকে হরিকলস গ্রামের হাজী তালেব আলী ও মিনহাজ উদ্দিন বলেন, সড়কটি তাদের গ্রামের এবং গেট নির্মাণের আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।

ঘটনার খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার মুরব্বিয়ানদের হস্তক্ষেপে আগামী সোমবার সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।

এ ঘটনায় উভয়পক্ষই সুষ্ঠু বিচার দাবি করেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article