হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যঃ মমতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা!

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যঃ মমতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা! - Surma Times | Sylhet News

Momota Surma Timesসুরমা টাইমস ডেস্কঃ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মমতার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যে বাংলাদেশের ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে ‘স্পর্শকাতর’ দাবি তোলায় তাঁর বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব, একতা ও আন্তর্জাতিক সম্পর্ক ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, মমতা বিএনএসের ১৫২, ১৫৩, ১৫৩(এ), ১৯১, ১৯২, ১৯৬, ৩৫১, ৩৫২, ৩৫৩ সহ একাধিক ধারায় অভিযুক্ত। ধারা ১৫২ দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরুদ্ধে কার্যকলাপ, ১৫৩ বিদেশি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ সংক্রান্ত এবং ১৫৩(এ) ধর্ম-বর্ণভিত্তিক বিদ্বেষ ছড়ানোর অপরাধকে কভার করে।

মমতা কী বলেছিলেন?

গত মঙ্গলবার (২ জুন) নির্বাচনী পরাজয়ের প্রায় এক মাস পর প্রথম রাজনৈতিক সভায় মমতা দাবি করেন, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকলে রাজ্য পুলিশের এসটিএফ তাদের গ্রেপ্তার করে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে বিষয়টি গোপন রাখার নির্দেশ দেন বলে তিনি অভিযোগ করেন।

মমতা আরও বলেন, “আমি সেই নাম বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি, তাই বলব না।”

আইনজীবীর হুঁশিয়ারি

মামলাকারী আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং বলেন, “মমতার এই মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও দেশের স্বার্থের পরিপন্থী। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আগামী ৮ জুন আদালত খুললেই আমি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করব।”

এ ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজেপি নেতারা মমতার বক্তব্যকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

বিষয়টি নিয়ে এখন সারা দেশে তুমুল আলোচনা চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article