তারেক রহমানের ‘প্ল্যান’ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান লিটন আহমদের

তারেক রহমানের 'প্ল্যান' বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান লিটন আহমদের - Surma Times | Sylhet News

Image 2026 06 03 2গোলাপগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ও আধুনিক বাংলাদেশ গড়ার দূরদর্শী পরিকল্পনা ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ।

মঙ্গলবার (২ জুন) রাতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারস্থ কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপির ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

লিটন আহমদ বলেন, তারেক রহমানের পরিকল্পনা কেবল ক্ষমতা পরিবর্তনের ছক নয়, বরং এটি দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন, রাষ্ট্রীয় কাঠামো মেরামত এবং প্রতিটি নাগরিকের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মহৎ রোডম্যাপ।

তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমান সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার ডাক দিয়েছেন। নেতার এই দূরদর্শী পরিকল্পনা তখনই শতভাগ সফল হবে, যখন মাঠপর্যায়ের প্রতিটি নেতাকর্মী নিজেদের ভেতরের ছোটখাটো মতপার্থক্য ও মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধ হবেন। আমাদের শক্তি আমাদের ঐক্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে কোনো অপশক্তি আমাদের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।”

নেতাকর্মীদের প্রতি সুনির্দিষ্ট সাংগঠনিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, দলের ভেতর একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি সম্পূর্ণ বন্ধ করতে হবে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে হবে। তারেক রহমানের ‘প্ল্যান’ ও ৩১ দফার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং তাদের বোঝাতে হবে যে এই পরিকল্পনা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য।

বক্তব্যে তারেক রহমানের পরিকল্পনার মূল স্তম্ভগুলো তুলে ধরে বলা হয়, বিচার বিভাগ ও প্রশাসনের স্বাধীনতা, যুবসমাজের জন্য যুগোপযোগী কর্মসংস্থান সৃষ্টি, বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং একটি জবাবদিহিমূলক সুশাসন কায়েম করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে দলের কঠোর শৃঙ্খলা বজায় রেখে রাজপথে সক্রিয় থাকার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা ওজি মোহাম্মদ কাওছার, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ সালেহ আহমদ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article