সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও মানাউরা তালিমুল কুরআন মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ও প্রবাসী সমাজসেবক মাওলানা সাংবাদিক রশিদ আহমদ। শনিবার (৩০ মে) মাদ্রাসা প্রাঙ্গণে আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সভাপতি হাফিজ জাকারিয়া আহমদ। নবগঠিত কমিটিতে সহসভাপতি হয়েছেন সাবেক মেম্বার আব্দুল ওয়াহিদ। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা কুতুব উদ্দিন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বর্তমান মেম্বার খালেদ আহমদ, আব্দুল ওয়াহিদ বাবুল, সামসুল ইসলাম, হাফিজ আনোয়ার হুসাইন, আজিজুর রহমান আজই এবং ইনচান আলী।
মাওলানা রশিদ আহমদ দীর্ঘদিন ধরে শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা ও সংগঠনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় ম্যাগাজিন ইয়র্ক বাংলা’র সম্পাদক, ব্রুকলিনের বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল, ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তার সভাপতি এবং মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন, সিলেটের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে মানাউরা তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি নতুন উদ্যমে সামনে এগিয়ে যাবে। বিজ্ঞপ্তি





