লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর সিলেটের রেল চলাচল স্বাভাবিক

লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর সিলেটের রেল চলাচল স্বাভাবিক - Surma Times | Sylhet News

লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত ৫ ঘণ্টা পর সিলেটের রেল চলাচল স্বাভাবিকসুরমা টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের লাউয়াছড়ায় তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী একটি ওয়াগনের বগি লাইনচ্যুত হয়। এতে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। পরে সেটি আখাউড়ার উদ্দেশে পাঠানো হয় এবং ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনাকবলিত ওয়াগনটি খালি থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হাইড্রোলিক টুল ব্যবহার করে বগিটি লাইনচ্যুত অবস্থা থেকে সরানো হয়।

শমসেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় জানান, উদ্ধারকারী ট্রেনের সহায়তায় লাইন সচল করা হয়েছে এবং আটকে পড়া জয়ন্তিকা এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেন চলাচল শুরু করেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article