বিশ্বনাথে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, নূরুল আমিন আহ্বায়ক

সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের বিশ্বনাথ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৫ মে) এনসিপি সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ ও সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মো. নূরুল আমিনকে আহ্বায়ক এবং মো. মামুন আলীকে সদস্য সচিব করা হয়েছে। মোট ৪১ সদস্যের এই কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদিত হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন:
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: এম. খলিলুল্লাহ, মো. মাহবুব বিন চমক
যুগ্ম আহ্বায়ক: সাহিদ হোসেন হেলাল, মো. ইব্রাহিম, সুমন আহমদ, মো. ইরণ মিয়া, মো. রাজু আহমদ, এজাজ আল জাবেদ
সিনিয়র সদস্য সচিব: রায়হান আহমদ, আশিকুর রহমান
যুগ্ম সদস্য সচিব: জুবায়ের আহমদ মুক্তার, মো. রাসেল আহমদ, মো. মানিক, বুশরা আক্তার পলি
এছাড়া সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে আরও অনেক নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এনসিপির নেতারা জানিয়েছেন, নতুন এই কমিটির মাধ্যমে বিশ্বনাথ উপজেলায় দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। আগামী দিনগুলোতে জনগণের দাবি-দাওয়া নিয়ে কাজ করবে এই কমিটি।
বিস্তারিত তথ্য অনুযায়ী, কমিটির পূর্ণাঙ্গ তালিকা দলীয় চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

Share This Article