বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা – ৭টার মধ্যেই বন্ধ দোকানপাট

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা - ৭টার মধ্যেই বন্ধ দোকানপাট - Surma Times | Sylhet News

Nayasarak Sylhetসুরমা টাইমস ডেস্কঃ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাময়িক ছাড় দিলেও ঈদের পর আবারও কড়াকড়িতে ফিরছে সরকার। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঈদ উপলক্ষে নির্ধারিত সময় অনুযায়ী দোকান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর আগের নিয়মে ফিরে গিয়ে সন্ধ্যার মধ্যেই ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে।

ঈদকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠপর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা যেখানে অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরাসরি তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

একই সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট বা রক্ষণাবেক্ষণজনিত কাজের সময় গ্রাহকদের আগাম জানাতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যম এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাধ্যমে তথ্য পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সবার সমন্বিত প্রচেষ্টায় ঈদের সময় সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে তারা আশা করছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article