গোলাপগঞ্জে মোহনার মৃত্যুর উত্তাপ না কমতেই ঝুমকির মৃত্যু, জনমনে উদ্বেগ

গোলাপগঞ্জে মোহনার মৃত্যুর উত্তাপ না কমতেই ঝুমকির মৃত্যু, জনমনে উদ্বেগ - Surma Times | Sylhet News
গোলাপগঞ্জে মোহনার মৃত্যুর উত্তাপ না কমতেই ঝুমকির মৃত্যু জনমনে উদ্বেগ
গোলাপগঞ্জে মোহনার মৃত্যুর উত্তাপ না কমতেই ঝুমকির মৃত্যু, জনমনে উদ্বেগ

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ মোহনা হত্যার রেশ না কাটতেই আরেক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে জনমনে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। একই উপজেলায় দুই গৃহবধূকে ঘিরে তৈরি হওয়া ঘটনায় পুরো এলাকায় অস্বস্তি ও আলোচনা চলছে।

গত রোববার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়া এলাকায় চঞ্চল দাসের স্ত্রী ঝুমকি দেবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঝুমকির শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটিকে আত্মহত্যা বললেও বাবার বাড়ির স্বজনরা ভিন্ন দাবি করেছেন। তাদের অভিযোগ, ঝুমকিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ নিয়ে এলাকায় রহস্য ও উত্তেজনা আরও বেড়েছে।

এর আগে মোহনা হত্যার ঘটনায় স্বামী জাহিদুল ইসলাম এমরান গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে এমনিতেই চাঞ্চল্য ছিল। তার মধ্যে ঝুমকির মৃত্যুকে ঘিরে নতুন করে সন্দেহ ও বিতর্ক শুরু হয়েছে।

স্থানীয়রা বলছেন, একই অঞ্চলে ধারাবাহিকভাবে এমন ঘটনার পেছনে প্রকৃত কারণ উদঘাটন জরুরি। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতেই ঝুমকির মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article