সিলেটে ধর্মঘটে চলবে যে সকল যানবাহন

সিলেটে ধর্মঘটে চলবে যে সকল যানবাহন - Surma Times | Sylhet News

maxresdefault

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতি (রেজিঃ নং চট্ট- ২৭৮৫)-এর উদ্যোগে এক সভা সোমবার (৭ জুলাই) বিকেলে সিলেট বিআরটিএ অফিসের সামনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেটজুড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সাথে সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কোনও সম্পৃক্ততা নেই। প্রতিদিনের মতো যাত্রীদের সেবা দিতে সিলেট জেলায় সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার চলবে।

সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমেদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. বুলবুল আহমদ, অর্থ সম্পাদক বেলাল আহমদ, সহ অর্থ সম্পাদক মো. ইউসুফ আলী, আম্বরখানা উপ শাখার সভাপতি রিপন আহমদ, সাধারণ সম্পাদক বিদ্যুত কান্তি দাশ,  অর্থ সম্পাদক শামীম আহমদ, কদমতলী উপ শাখার সভাপতি নজরুল ইসলাম, সিএনজি মালিক হেলাল আহমদ, আব্দুল কাইয়ুম, বেলাল আহমদ, জামিল আহমদ, কবির আহমদ, বদরুল ইসলাম, চুনু মিয়া, আবু সাঈদ ভুট্টু প্রমুখ।

 

এছাড়াও উপ শাখা কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সাথে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কোন সম্পৃক্ততা নেই। ধর্মঘটের বিষয়ে আমরা অবগত নয়।

 

বক্তারা সিলেট জেলায় যাত্রীদের সেবা দিতে সিলেট জেলায় সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার চালানোর জন্য শ্রমিক নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article