‘সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা’

‘সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা’ - Surma Times | Sylhet News

sada

সুরমা টাইমস ডেস্ক :

বৈরি আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

গত রোববার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাদা পাথর পর্যটন স্পট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

আবহাওয়া স্থিতিশীল হলে পরে পর্যটন স্পটটি খুলে দেওয়া হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে পাহাড়ি ঢলে নিমজ্জিত রয়েছে সাদা পাথর পর্যটনকেন্দ্র। যার কারণে খেয়াঘাট বন্ধ রয়েছে ওই দিন থেকে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article