সত্যিই কি প্রেম করতেন সালমান-শাবনূর!

সত্যিই কি প্রেম করতেন সালমান-শাবনূর! - Surma Times | Sylhet News

salman 2 20220906173950

সুরমা টাইমস ডেস্ক :

ঢালিউডের নব্বই দশকের তুমুল জনপ্রিয় জুটি ছিল সালমান শাহ, শাবনূর। এই জুটি একসঙ্গে ১৪টি সিনেমায় অভিনয় করেছেন। প্রত্যেকটি সিনেমাই পেয়েছে দর্শক-জনপ্রিয়তা।

 

অভিনয়ের সূত্রে তারা একে অপরের খুব কাছাকাছি এসেছিলেন বলে শোনা গিয়েছিল। অনেকে সেটাকে প্রেমে বলেই আখ্যা দিয়েছেন।

 

এ নিয়ে নাকি সালমান-সামিরার সংসার জীবনে নানা অশান্তি শুরু হয়েছিল। এমনকি সালমানের আত্মহত্যার পেছনে শাবনূরের সঙ্গে অন্তরঙ্গতার বিষয়টি উঠে এসেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনে।

সামিরার ভাষ্য, ‘শাবনূরের সঙ্গে যে প্রেম ছিল সালমান নিজেই সেটি আমার কাছে স্বীকার করেছিলেন। কাজ করতে করতে একে অপরের কাছাকাছি এসেছিলেন সালমান-শাবনূর। এটি আমি মেনে নিতে পারিনি।

 

সালমানের সঙ্গে শাবনূর সিঙ্গাপুরেও যান। এই কথাগুলো আমি পিবিআইকে বলেছি। শাবনূরের সঙ্গে সম্পর্ক নিয়ে সালমানও ব্ল্যাকমেইল হওয়ার শঙ্কায় থাকতেন।’

 

এই জুটির কাছের বন্ধু জনপ্রিয় খল নায়ক ডন। সালমানের মৃত্যুর পরে ডনকে ঘিরে নানা রকম গুঞ্জন শোনা যায়। সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সালমানের মৃত্যু এবং এই জুটির প্রেমের বিষয়ে কথা বললেন এই অভিনেতা।

 

ডনকে প্রশ্ন করা হয়েছিল, সালমান শাহ-এর সঙ্গে শাবনূরের প্রেম ছিল কিনা। প্রত্যুত্তরে ডন বলেন, ‘‘সালমান, শাবনূর একটা জুটি।

 

এদের প্রেম-প্রীতির ওপরই একটা সিনেমা ডিপেন্ড করত। ফিল্মের নায়ক-নায়িকার মধ্যেতো প্রেম থাকতেই হবে, না হলে তো সিনেমা হবে না। কিন্তু অরজিনাল প্রেম আর ফিল্মের প্রেমতো এক না।’’

 

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় মারা গেলেন সালমান। অকাল প্রয়াত নায়কের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ডনকে সালমান-এর হত্যাকারীও মনে করেন সালমান শাহ-এর মা নীলা চৌধুরী।

 

এ বিষয়ে, ডন বলেন, ‘সালমান শাহ যখন মারা গেলো আমি তখন ঢাকাতেই ছিলাম না, ছিলাম বগুড়াতে। মা হিসেবে ছেলের বিচার চাইতেই পারে। এটা খুবই স্বাভাবিক।

 

কিন্তু তাই বলে সবাইকে জড়িয়ে, পেঁচিয়ে করবে এটা অস্বাভাবিক ব্যাপার।’’

 

এছাড়া, ডন ওই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, তার সঙ্গে সালমান শাহ-এর শেষ দেখা হয়েছিল সালমানের শ্বশুরবাড়িতে।

রাতে সালমান, সামিরা এবং ডন একসঙ্গে ডিনার করেছিলেন। এরপর তারা তাকে ডলফিন কোচে উঠিয়ে দিয়েছিলেন। ওই কোচে বগুড়া গিয়েছিলেন ডন।

যদিও তার পরিবার সবসময় বলে আসছে, পরিকল্পিতভাবে সালমানকে হত্যা করা হয়েছে। তবে পিবিআই দীর্ঘ তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে, সালমান ‘আত্মহত্যা’ করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article