হবিগঞ্জে বিজিবি অভিযানে ভারতীয় শাড়ি ও মাদকের চালান আটক

হবিগঞ্জে বিজিবি অভিযানে ভারতীয় শাড়ি ও মাদকের চালান আটক - Surma Times | Sylhet News

55bgb

সুরমা টাইমস ডেস্ক :

হবিগঞ্জে প্রায় সোয়া চার লাখ টাকার ভারতীয় শাড়ি ও মাদকের চোরাচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

গতকাল শনিবার (৩রা মে) দুপুরে ৫৫ বিজিবি, হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,

 

বিজিবি জানায়, বিভিন্ন সীমান্ত ফাঁড়ির জোয়ানরা জেলার চুনারুঘাটে গত ২৪ ঘণ্টা অভিযানে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব আসামিবিহীন শাড়ি ও মাদক আটক করেন।

 

এর মধ্যে রয়েছে, ৭১টি ভারতীয় শাড়ি, ৩০ বোতল মদ ও ৫ কেজি গাঁজা। এই মাদক ও শাড়ির মূল্য চার লাখ ১৭ হাজার ৫শ টাকা।

 

এসব শাড়ি ও মাদক বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে চোরাকারবারিরা।

 

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article