বিমানবন্দর থেকে নাইন মার্ডার’ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিমানবন্দর থেকে নাইন মার্ডার’ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার - Surma Times | Sylhet News

5 original 1745507103

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ছাত্র-জনতার আন্দোলনে ‘নাইন মার্ডার’ মামলার আসামি রাসেল মিয়া (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার (২৩শে এপ্রিল) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

রাসেল মিয়া উপজেলার কালিকাপাড়া মহল্লার আরজু মিয়ার ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘রাসেল বানিয়াচংয়ে ছাত্র-জনতার আন্দোলনে ‘নাইন মার্ডার’ মামলার ১০৫ নম্বর আসামি। তার বিষয়ে ইমিগ্রেশনে চিঠি দেওয়া ছিল।

 

সেখানকার পুলিশ তাকে গ্রেফতার করে বানিয়াচং থানায় খবর দেয়। তাকে এনে আদালতে পাঠানো হয়।’’

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article