জগন্নাথপুরে আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩

জগন্নাথপুরে আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩ - Surma Times | Sylhet News

127001

সুরমা টাইমস ডেস্ক :

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আ.লীগ নেতা সহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন আ.লীগ নেতা সাজাদ খান,

 

উপজেলার অলইতলি গ্রামের রশিদ মিয়ার ছেলে আল আমিন ও আলাগদি গ্রামের শাহ আহমদ আলীর ছেলে শাহ আল মিনার।

জানাগেছে, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেন।

 

এর মধ্যে নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী আল আমিন ও পারিবারিক মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী শাহ আল মিনারকে মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছেন।

 

এর আগের দিন রাজনৈতিক মামলায় আ.লীগ নেতা সাজাদ খানকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article