ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম

ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম - Surma Times | Sylhet News

20250419220207 418860

সুরমা টাইমস ডেস্ক :

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা।

যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আজ ২০শে শে এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হবে।

আজ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

এদিকে এর আগে গেল বুধবার স্বর্ণের দাম বাড়ায় বাজুস। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article