যৌন হেনস্তার অভিযোগে ৮০ বছর বয়সী অভিনেতার কারাদণ্ড

যৌন হেনস্তার অভিযোগে ৮০ বছর বয়সী অভিনেতার কারাদণ্ড - Surma Times | Sylhet News

o young soo 20250405133828

সুরমা টাইমস ডেস্ক :

জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এ অভিনয় করে বেশ প্রশংসিত কোরীয় অভিনেতা ও ইয়াং সু। কিন্তু এক গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ৮০ বছরের এই অভিনেতা।

অভিযোগের সত্যতা পাওয়ায় ৮০ বছর বয়সী এ অভিনেতাকে এক বছর কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

জানা গেছে, ২০১৭ সালে এক নারীকে যৌন হেনস্তা করেছিলেন বলে অভিযোগ। তবে একবার নয়, দুটি অনুষ্ঠানে সেই নারীকে হেনস্তা করা হয়েছিল বলে অভিযোগ। যদিও তিনি নিজে এই অভিযোগ স্বীকার করেননি।

প্রায় পঞ্চাশ বছর ধরে নাটকের মঞ্চে ও ছবির পর্দায় একের পর এক তাৎপর্যপূর্ণ কাজ করেছেন ও ইয়েওং-সু।

তাই এই ঘটনা প্রকাশ্যে আসায় স্তম্ভিত তার অনুরাগীরা। যদিও ঘটনার বেশ কয়েক বছর এই অভিযোগ প্রকাশ্যে আসায় অনুরাগীদের কেউ কেউ প্রশ্নও তুলেছেন।

 

অভিযোগকারিণীর আইনজীবী গত ৩রা এপ্রিল আদালতে জানিয়েছেন, নিজের নাটকের দলেরই এক নতুন অভিনেত্রীকে যৌন হেনস্তা করেছেন তিনি। তাই প্রতিদিন কর্মক্ষেত্রে আতঙ্কে কাটাতেন সেই নারী।

তার দৈনন্দিন জীবনও অতিষ্ঠ হয়ে উঠেছিল।

 

এর মাঝেই একটি বেফাঁস মন্তব্য করেছেন ও ইয়েওং-সু। তিনি বলেছেন, ‘আমি বাবার মতো মন নিয়ে যা করার করেছি।’

 

তিনি অভিযোগ অস্বীকার করলেও বলেছেন, ‘আমার কথা ও কাজ যদি ভুলই হয়ে থাকে, আমি তা মেনে নেব। তবে আমি বিশ্বাস করি না, আমি এমন কিছু করেছি, যাকে হেনস্তা বলা যায়।

৮০ বছর বয়সে এসে আমি ভেঙে পড়েছি। আমি এখন শুধু ঘরে ফিরতে চাই।’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article