নগরীতে ভারতীয় চিনিসহ আটক ১

নগরীতে ভারতীয় চিনিসহ আটক ১ - Surma Times | Sylhet News

news image 9fddba0c97e5fb6322aba37bdb0f282b1742898663

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তানভীর আলী (২৩) শাহপরাণ থানার আটগাঁও গ্রামের আহাদ আলীর ছেলে।

 

পুলিশ জানায়, গত সোমবার রাতে কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুল এলাকায় অভিযান চালানো হয়।

এসময় একটি ডিআই পিকআপ থেকে ৪০ বস্তায় ২ হাজার কেজি ভারতীয় চিনিসহ তানভীরকে গ্রেফতার করা হয়।

 

উদ্ধার হওয়া চিনির বস্তার গায়ে লেখা ছিলো “MAHARASHTRA INDIA”। জব্দকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

 

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article