“মামনের চিঠি” সিনেমার নতুন প্রেমের গান”প্রেমের হাওয়া”মুক্তি পাচ্ছে ২৭শে মার্চ

"মামনের চিঠি" সিনেমার নতুন প্রেমের গান"প্রেমের হাওয়া"মুক্তি পাচ্ছে ২৭শে মার্চ - Surma Times | Sylhet News

Untitled 4

সুরমা টাইমস ডেস্ক :

আসছে বসন্তের আমেজে প্রেমের নতুন সুর নিয়ে মুক্তি পেতে চলেছে “মামুনের চিঠি” সিনেমার মিষ্টি প্রেমের গান “প্রেমের হাওয়া”। গানটি মুক্তি পাবে ২৭শে মার্চ, ২০২৫, সিদ্ধার্থ সিনহা এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

 

গানটিতে কণ্ঠ দিয়েছেন তোষিবা বেগম ও শোভন দালাপতি, যাঁদের সুরেলা কণ্ঠ মন ছুঁয়ে যাবে শ্রোতাদের। সঙ্গীত পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ সিনহা ও সুহেল আহমেদ, আর গানের কথা লিখেছেন বিকাশ সিংহ।

 

সুর ও সংগীতায়োজনে রয়েছেন রূপম নাথ। ভিডিওতে দেখা যাবে অভিনেতা সিদ্ধার্থ সিনহা ও গৌতমী মিশ্রকে। গানটির চিত্রগ্রহণ করেছেন পরাগ জ্যোতি দাস ও আপন রানা।

 

নৃত্য পরিচালনায় রয়েছেন বাপন সিংহ ও তানভীর মুরাদ আহমেদ। “প্রেমের হাওয়া” গানটির মাধ্যমে সিনেমার প্রেমের আবহ আরও গভীর হবে বলে আশা করছেন নির্মাতারা।

আগামীকাল ২৭শে মার্চ থেকে গানটি সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে। দর্শকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে গানটির উপর রিলস ও টিকটক শর্টস তৈরি করে ভালোবাসা জানানোর জন্য।

“মামনের চিঠি” সিনেমার প্রেমের বার্তা পৌঁছে দিতে প্রস্তুত তো? অপেক্ষা করুন আগামীকালের জন্য!

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article