হবিগঞ্জে পুলিশ হেফাজত থেকে পালানো সেই ডাকাত গ্রেফতার

হবিগঞ্জে পুলিশ হেফাজত থেকে পালানো সেই ডাকাত গ্রেফতার - Surma Times | Sylhet News

126296

সুরমা টাইমস ডেস্ক :

হবিগঞ্জে হত্যা মামলাসহ ১৬ মামলার আসামি ডাকাত সর্দার জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে অবশেষে গ্রেফতার করেছে র‌্যাব। গত সোমবার (১০ই মার্চ) দিবাগত রাতে ফেনী জেলার লালপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ সিপিসি ৩’র শায়েস্তাগঞ্জ ক্যাম্প।

গ্রেফতারকৃত জালাল মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার (১১ই মার্চ) সকালে র‌্যাব-৯ সিলেট এর মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ (অতিরিক্ত পুলিশ সুপার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে, গত ৭ই ফেব্রুয়ারি ভোরে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থা থেকে কৌশলে পালিয়ে যায় ডাকাত সর্দার জালাল মিয়া।

 

ডাকাত পালানোর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সামায়িক বরখাস্তও করা হয়। একই সাথে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সিকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

 

প্রসঙ্গত- গত ৩রা ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন।

একই সময় ডাকাতের হামলায় ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন।

 

এ ঘটনায় গত ৫ই ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

এই মামলায় গত ৬ই ফেব্রুয়ারি ভোরে শায়েস্তাগঞ্জ থানার এসআই কাউছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর এলাকায় জয়নাল মিয়ার বাসায় অভিযান চালিয়ে স্প্রিং জালালসহ ৪ ডাকাতকে গ্রেফতারের সময় পুলিশের উপর হামলা করে পালিয়ে যেতে চাইলে আহত হয় ডাকাত স্প্রিং জালাল।

 

পরে তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কৌশলে পালিয়ে গিয়ে এতদিন আত্মগোপনে ছিলেন তিনি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article