হরিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ রেস্তোরাঁকে জরিমানা

হরিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ রেস্তোরাঁকে জরিমানা - Surma Times | Sylhet News

lab0

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটে অতিথি পাখির মাংস মজুদ ও রান্না করে বিক্রির দায়ে ৫ রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। গত রোববার রাতে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে।

রেস্তোঁরাগুলো হচ্ছে- আনন্দ রেস্টুরেন্ট, শাহপরান রেস্টুরেন্ট, শাহজালাল রেস্টুরেন্ট, নিউ গ্রাম বাংলা রেস্টুরেন্ট ও সোনার বাংলা রেস্টুরেন্ট।

অভিযানে নেতৃত্বদানকারী জৈন্তাপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার ফারজানা আক্তার লাবণী বলেন, ‘উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বন বিভাগ ও পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।

এ সময় রেস্তোরাঁয় পরিযায়ী পাখি রান্না ও বিক্রির প্রমাণ পাওয়া পাঁচটির মালিককে মোট ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া আরও ১০টি রেস্তোরাঁ থেকে জবাই করে রাখা ১৫০ কেজি পাখি জব্দ করা হয়েছে। পরে সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।’

সহকারী কমিশনার আরও জানান, অতিথি পাখি বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article