কাকে বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী আনমল বালুচ?

কাকে বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী আনমল বালুচ? - Surma Times | Sylhet News

1 67ab3d0718a9f

সুরমা টাইমস ডেস্ক :

পাকিস্তানি টেলিভিশন ড্রামার জনপ্রিয় অভিনেত্রী আনমল বালুচ বিয়ে করতে চলেছেন- কয়েদিন ধরে এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

 

অভিনেত্রী তার নতুন জীবন কার সঙ্গে শুরু করছেন তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। অবশেষে জানা গেল তার সঙ্গীর নাম।

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আনমল বালুচের বাগদত্তার নাম উমাইর বেগ। তিনি দেশটির একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রীর পুত্র।

বর্তমানে তিনি পাকিস্তানের বিখ্যাত বেগ গ্রুপের পরিচালনায় দায়িত্বে আছেন।

যদিও অভিনেত্রী এখনো এসব দাবি নিয়ে কোনো মন্তব্য করেননি এবং তার প্রতিনিধির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

তবে পাকিস্তানি বিনোদন জগতে এমন গুঞ্জন শোরগোল ফেলে দিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article