মার্কিন ভিসার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে দূতাবাস

মার্কিন ভিসার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে দূতাবাস - Surma Times | Sylhet News

maarkin duutaabaas

সুরমা টাইমস ডেস্ক:

ঢাকাস্থ মার্কিন দূতাবাস মার্কিন ভিসার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে । আগামী ৮ই ফেব্রুয়ারি (শনিবার) থেকে যেটি কার্যকর করা হবে।

গতকাল সোমবার (৩রা ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ৮ই ফেব্রুয়ারি থেকে নতুন পদ্ধতিতে তাদের ওয়েবসাইট সেবা শুরু করতে যাচ্ছে।

ভিসাপ্রত্যাশীদের আবেদন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসে ওয়েবসাইটে ভিজিট করার অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।

 

এতে বলা হয়, আগামী বুধবার (৫ই ফেব্রুয়ারি) থেকে শুক্রবারের (৭ই ফেব্রুয়ারি) মধ্যেwww.ustraveldocs.com ওয়েবসাইটটি থাকবে না।

 

তবে বুধ থেকে শুক্রবারের মধ্যে যেসব ভিসা আবেদনকারীর সাক্ষাৎকারীর সময় নির্ধারণ করা আছে, তারা নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হবেন।

 

৪ঠা ফেব্রুয়ারি থেকে নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ শুরু হবে।

প্রতি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article