জেলা কর্মী সম্মেলন উপলক্ষে শান্তিগঞ্জ জামায়াতের প্রচারণা মিছিল

জেলা কর্মী সম্মেলন উপলক্ষে শান্তিগঞ্জ জামায়াতের প্রচারণা মিছিল - Surma Times | Sylhet News

ko o

সুরমা টাইমস ডেস্ক:

আগামী ১ লা ফ্রেব্রুয়ারি সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৮শে জানুয়ারি) বিকেলে শান্তিগঞ্জ বাজারের দক্ষিণ দিক থেকে এ মিছিল শুরু হয়ে মিছিলটি সদরপুর রোডের উত্তরে প্রেসক্লাব মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ মোড়,থানার মোড় সহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আবু খালেদ, সেক্রেটারি দিলোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি আসাদুজ্জামান, শ্রমিক কল্যাণ সেক্রেটারি মামুন আহমদ, ইউনিয়ন জামাতের পশ্চিম পাগলার সভাপতি কাজী নরুল হক,

পাথারিয়া ইউনিয়নের সভাপতি শমশের আলী, পূর্ববীরগাঁও ইউনিয়নের সভাপতি মাসুম আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ক্বারী আলফাজ উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়নে সভাপতি কবির হোসেন প্রমূখ।

নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আগামী ১ তারিখের কর্মী সম্মেলন সফল করার জন্য সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article