ফের বড় পর্দায় ফারিণ

ফের বড় পর্দায় ফারিণ - Surma Times | Sylhet News

146027 Untitled 19

সুরমা টাইমস ডেস্ক :

অভিনয়ের পাশাপাশি তাসনিয়া ফারিণের মিষ্টি হাসিতে মুগ্ধ হন সবাই। গান গেয়েও দর্শকের মনে শক্ত জায়গা তৈরি করেছেন। এমনকি অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিণের। কেবল দেশেই নয়, টালিউডেও তার কাজের অভিজ্ঞতা রয়েছ।

এবার সিনেমায় শরীফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। নির্মাতা সঞ্জয় সমদ্দার বাংলাদেশে তার প্রথম সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন।

সিনেমাটির নাম ‘ইনকিলাব’ এবং ‘ইনসাফ’ ওয়ার্কিং টাইটেল হিসেবে রয়েছে। এর মধ্যে যেকোনো একটি চূড়ান্ত করা হবে। জানা গেছে, অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনকিলাব’ এবং ‘ইনসাফ’।

ধুন্ধুমার অ্যাকশন অবতারে এতে রাজকে উপস্থাপন করা হবে। যে রাজকে ইতিপূর্বে দেখা যায়নি। পাশাপাশি দানবীয় ভয়ংকর রূপে হাজির হবেন মোশাররফ করিম।

আর এই সিনেমার মাধ্যমেই ঢাকার চলচ্চিত্রের পুরোপুরি কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ফারিণের।

সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর নতুন সিনেমায় প্রযোজনায় ফিরছে প্রতিষ্ঠানটি। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই সিনেমাটির শুটিং শুরুর কথা

নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে ফারিণ বলেন, অভিনয়ের পাশাপাশি গানটাকেও নিয়মিত রাখতে চাই। সব অঙ্গনে নিজের দ্যুতি ছড়াতে চাই।

নতুন বছর বেশকিছু কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে ফারিণের। এর মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান।

অভিনয় ও গান একসঙ্গে চালিয়ে যাওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, ‘আমি কখনো প্ল্যান করে কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি।

সেই ভালো লাগা থেকে আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত। আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। সেটাও মোটামুটি নিশ্চিত।’

ছোট পর্দা থেকে শুরু করেন ফারিণ। তবে অভিনয়গুণে সব জগতেই বিচরণ ঘটেছে এই অভিনেত্রীর। এখন নাচ আর গান নিয়েও ভাবনা আছে তার।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article