সিকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

সিকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ - Surma Times | Sylhet News

125395

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কর্মচারী ও ক্যাম্পাসের আশেপাশের অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিকৃবি শাখা।

গতকাল মঙ্গলবার(২৮শে জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের নিচতলায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারী ও ক্যাম্পাসের আশেপাশের দুইশতাধিকের বেশি মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণী পুষ্টি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. জসিম উদ্দিন, কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ আতাউর রহমান ও জাতীয় নাগরিক কমিটির কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদুর রহমান,আল হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে প্রফেসর ড. মো. জসিম উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি সমাজ সেবামূলক কার্যকলাপ করার জন্য। আশাকরি আগামীতেও বিশ্ববিদ্যালয় সহ দেশ ও জাতির যে কোন ক্লান্তিলগ্নে তাঁরা কাজ করে যাবে।

কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ আতাউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের এমন একটি মহৎ কাজের মধ্যে আমি থাকতে পেরে অনেক ভালো লাগছে। আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির জন্য এমন নিঃস্বার্থভাবে কাজ করা

উক্ত অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে রাষ্ট্র তার নাগরিকদের মৌলিক অধিকার দিতে শুধু ব্যর্থই হয় নি, বরঞ্চ নাগরিকদের সাথে চেতনার নামে তামাশায় মত্ত ছিল।

জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লব নাগরিকের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে অগ্রগতি কতখানি তা বরাবরের মতোই প্রশ্ন থেকে যায়?সরকার এর উচিত ছিলো,অসহায় ও শীতার্ত মানুষ এর পাশে  দাঁড়ানো, কিন্তু এই কাজে সরকার বরাবরের মতোই ব্যার্থ হয়েছে বলে আমি মনে করছি।

তাই আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস এর মাধ্যমে যতটুকু সম্ভব, তা নিয়ে আপনাদের দৌড়গোড়ায় হাজির হয়েছি।এটা বরাবরের মতোই ক্ষুদ্র উপহার। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান করবো অসহায় মানুষদের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে থাকার জন্য।

উল্লেখ্য ইতোপূর্বে সিকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুইবার শীতবস্ত্র বিতরণ করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article