জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - Surma Times | Sylhet News
19687862 170
জৈন্তাপুর প্রতিনিধিঃঃ

সিলেট-তামাবিল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

গত সোমবার (২৭শে জানুয়ারি) রাত অনুমান সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কের উমনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল আরোহী দুলাল আহমেদ (৪৫) জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত খলিলুর রহমান উরফে মরা ড্রাইভারের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাত অনুমান সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে হরিপুর হতে চিকনাগুল যাওয়ার পথে উমনপুর টার্নিং এলাকায় দূর্ঘটনার কবলে পড়েন।

পরে দুলাল আহমেদকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সিলেটে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

দূর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article