মৌলভীবাজারে বেলি রাস উৎসব

মৌলভীবাজারে বেলি রাস উৎসব - Surma Times | Sylhet News

image 155581 1736873353সুরমা টাইমস ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে পৌষসংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে ১১৫তম ঐতিহ্যবাহী বেলি রাস অনুষ্ঠিত। ছবি : কালবেলা

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে পৌষসংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে ১১৫তম ঐতিহ্যবাহী বেলি রাস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলি রাস অনুষ্ঠিত হয়।

হাজারো মানুষের মিলনতীর্থে পরিণত হয় অনুষ্ঠানস্থল। মণিপুরী সম্প্রদায়ের লোকজনের সঙ্গে অন্য সম্প্রদায়ের লোকরাও এ আনন্দে মেতে ওঠেন। হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা পেশার মানুষের পদচারণায় সকাল থেকে উত্তর বালিগাঁও মণিপুরীপাড়া মুখরিত হয়ে ওঠে। পাশেই এ উৎসব কেন্দ্র করে মেলা বসেছে।

উত্তর বালিগাঁও যুব ঐক্য পরিষদের সভাপতি মৃণাল সিংহ জানান, উত্তর বালিগাঁও গ্রামের সাবেক শিক্ষক ভুবনেশ্বর সিংহের বাবা স্বর্গীয় ধন সিংহ শতবছর আগে এই উৎসবের সর্ব প্রথম উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত এই উৎসব চলছে। প্রতি বছর আয়োজন করা হয় নানা উৎসব। রাখাল নৃত্য, নৌকা বিলাস, কলঙ্কভঞ্জন, নিমাই সন্যাস, বেলি রাস করে থাকি। এবার অনুষ্ঠিত হয়েছে বেলি রাস।(সুত্র-কালবেলা)

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article