আবাসিক হোটেল থেকে নারীসহ আ.লীগ নেতা আটক

আবাসিক হোটেল থেকে নারীসহ আ.লীগ নেতা আটক - Surma Times | Sylhet News

bvnews 24 Awam 2412171056 copyসুরমা টাইমস রির্পোট : সিলেটের একটি আবাসিক হোটেল থেকে নারীসহ আওয়ামী লীগ নেতা আজমল হোসেন সেলিমকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. ইলিয়াস রহমান অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক আজমল হোসেন সেলিম সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক।

তিনি বলেন, হোটেল আল-জালালের একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিলেন সেলিম ও তার পরকীয়া প্রেমিকা। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করেছে। হোটেলের রেজিস্ট্রার খাতায় নারীকে নিজের স্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। তবে তিনি সত্যিই তার স্ত্রী কিনা সেটা যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ আছে কিনা আমরা বিষয়টি খতিয়ে দেখছি। (সুত্র-কালবেলা)

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article