পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন

পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সেনাবাহিনী-পুলিশের গাড়িতে আগুন - Surma Times | Sylhet News

1730354626.mirpur 14সুরমা টাইমস ডেস্ক : রাজধানীর মিরপুর ১৪ নম্বরে কচুক্ষেতের ‘গার্মেন্ট ক্রিয়েটিভ ডিজাইনার্স লি.’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে কাছাকাছি অন্যান্য পোশাক কারখানা ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর মিরপুর-১৪ নম্বর কচুক্ষেতে ঘটনাটি ঘটে।

জানা গেছে, মিরপুর ১৪ নম্বরের ক্রিয়েটিভ ডিজাইনার্স গার্মেন্টের কয়েকশ শ্রমিক সকাল ৮টায় কচুক্ষেতে রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেন।

এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। শ্রমিকরা কাছাকাছি আরও ৮টি গার্মেন্টে হামলা ও ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী তাদের ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধরা।

এই ঘটনার পর মিরপুর-১৪ নম্বর থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এতে অফিসগামী লোকজন অনেক ভোগান্তিতে পড়েন।

কাফরুল থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা জানান, এখন পরিস্থিতি শান্ত। দুর্বৃত্তরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন দিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article