সিলেট আদালতে জনতার হাতে কিল-ঘুষি খেলেন কাউন্সিলর লায়েক(ভিডিও সহ)

সিলেট আদালতে জনতার হাতে কিল-ঘুষি খেলেন কাউন্সিলর লায়েক(ভিডিও সহ) - Surma Times | Sylhet News

1732450039323 bmo1v4 2 1 768x432 1সুরমা টাইমস ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে আদালতে তোলার সময় লাঞ্ছিত করেছেন বিক্ষোব্ধ জনতা। এসময় তার গায়ে হাত তুলেন কয়েকজন।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সিলেটের আদালত চত্বরে এ ঘটনা ঘটেছে। পরে তাকে দ্রুত নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ।

এদিকে, রোববার (২৪ নভেম্বর) দুপুরে তাকে সিলেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে আবেদনের শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

দেখুন ভিডিওতে সরাসরি

এর আগে রোববার দুপুরে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয় লায়েককে। এসময় আদালত চত্বর ও বারান্দায় তাকে কয়েকজন কিল-ঘুষি মারতে থাকেন। এসময় পুলিশ তাদের বাধা দেয়। এসময় অনেকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন।

এর আগে, শনিবার (২৩ নভেম্বর) ভোর রাতে রাজধানী ঢাকা থেকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সড়ক পথে ঢাকা থেকে সিলেটে আনা হয়। দীর্ঘ যাত্রায় অসুস্থতাবোধ করার কারণে সন্ধ্যা ৭টার দিকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর কোতোয়ালি মডেল থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

আবুল কালাম আজাদ লায়েকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে হাজির করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article