ঢাকার মানসিক ভারসাম্যহীন নারী সিলেট থেকে উদ্ধার

ঢাকার মানসিক ভারসাম্যহীন নারী সিলেট থেকে উদ্ধার - Surma Times | Sylhet News

InShot 20241121 194144427 768x432 1সুরমা টাইমস ডেস্ক : ঢাকার মানসিক ভারসাম্যহীন এক নারীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সিলেট মহানগরের বন্দরবাজার থেকে কোতোয়ালি থানাপুলিশ তাকে উদ্ধার করে।

ওই নারীর নাম সাবেরা সুলতানা (৫৫)। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাফরুল এলাকার পূর্ব শেওড়াপাড়ার ৯৫১/১ নং বাসার মৃত সৈয়দ আমির শাহ রহমানীর স্ত্রী।

উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

তিনি বলেন- ওই নারী মানসিক ভারাসম্যহীন। তিনি আগেও একবার পরিবারের লোকজনের অগোচরে বাসা থেকে বের হয়ে সিলেট চলে এসেছিলেন। ২১ নভেম্বর (বুধবার) সকালে সেভাবে তিনি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে আসেন। আগে সিলেটে আসার ধারণা থেকে পরিবারের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সহযোগিতা চায়। পরে আমাদের টিম তৎপরতা চালিয়ে আজ বিকাল ৪টার দিকে বন্দরবাজার থেকে সাবেরা সুলতানাকে উদ্ধার করতে সক্ষম হয়।

ওসি বলেন- উদ্ধারের পর ওই নারীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article