কয়ছর এম আহমেদের স্বদেশে প্রত্যাবর্তনে সিলেট জেলা বিএনপির সংবর্ধনা

কয়ছর এম আহমেদের স্বদেশে প্রত্যাবর্তনে সিলেট জেলা বিএনপির সংবর্ধনা - Surma Times | Sylhet News

376527সুরমা টাইমস ডেস্ক : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 বুধবার  (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নগরীর পূর্ব জিন্দাবাজারে স্থানীয় একটি পার্টি সেন্টারে এ সংবর্ধনা প্রদান করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, গত ১৫ বছরে তাঁবেদার সরকারের সময় আমরা দেখেছি যারা অপকর্মের সাথে জড়িত তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সাধারণ মানুষদের রাখা হয়েছিল উদ্বেগ ও উৎকণ্ঠায়। ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর স্বৈরশাসক পালানোর পর মানুষ এখন আয়নাঘরের ভীতিমুক্ত। পতিত স্বৈরাচার সরকারের সুবিধাভোগীদের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রেখে লক্ষ্যে পৌঁছানো অন্তবর্তীকালীন সরকারের জন্য কষ্টকর হবে।

সংবর্ধনা প্রদান কালে নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, পতিত শক্তি নানা ধরনের উস্কানি দিয়ে যাচ্ছে, কোনোভাবে এই উস্কানির ফাঁদে পা না দেয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করি।’ আমরা জাতীয়তাবাদীতে বিশ্বাসী, সকলে মিলে শান্তিতে বসবাস করতে চাই।

সংবর্ধিত অতিথির বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র নতুন করে কোনো ধরনের সংকট বা জটিলতায় পড়ুক, এমন পরিস্থিতি সতর্কভাবে এড়িয়ে চলতে হবে।

সিলেট জেলা বিএনপি সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মামুনুর রশিদ মামুন (চাকসু), শাহ জামাল নুরুল হুদা, শাহাব উদ্দিন আহমদ, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, কোহিনুর আহমদ, এড. সাঈদ আহমদ, শাকিল মোর্শেদ, এড. আল আসলাম মুমিন, এড. মোস্তাক আহমদ, জয়নাল আহমদ রানু, আলী আকবর, আজিজুর রহমান, জালাল খান, আব্দুল মালেক, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, ডাঃ নাজিম উদ্দিন, নাজিম উদ্দিন পান্না, সুদীপ জ্যোতি এষ, দেলোয়ার হোসেন দিনার, শাহীন আলম জয়,  সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, আক্তার হোসেন রাজু সহ বহুসংখ্যক নেতাকর্মী।

ছাড়াও সংবর্ধিত অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি তাজরুল ইসলাম তাজুল, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান ও ফেরদৌস আলম, অর্থ সম্পাদক সালেহ গজনভী, লুবেক আহমদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদল নেতা মোস্তফা লায়েক, ইকবাল হোসেন, কিবরিয়া ইসলাম, জাহিদ আলী, বিএনপি নেতা আলিফ হোসেন, হুমায়ুন ইসলাম, মুহিব উদ্দিন, আব্দুর রব, নজমুল হোসেন লিটন, রুবেল আহমদ, আশরাফুল মবিন মাহফুজ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article