গোটাটিকরে হযরত ছুলাই পাঞ্জা (রহ.) এর ইসলামী মহাসম্মেলন সোমবার

গোটাটিকরে হযরত ছুলাই পাঞ্জা (রহ.) এর ইসলামী মহাসম্মেলন সোমবার - Surma Times | Sylhet News

Sulaipanja Waj Mahfil News 29 12 2023৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত ছুলাই পাঞ্জা (রহ.) ও গোটাটিকর এলাকার মুর্দেগানের ইসলামী মহাসম্মেলন ও ঈসালে সওয়াব মাহফিল সোমবার (১লা জানুয়ারি) আয়োজন করা হয়েছে। হযরত ছুলাই পাঞ্জা (রহ.) মাজার সংলগ্ন মাঠে দুপুর বেলা ২টা থেকে পরদিন ফজর পর্যন্ত এই ইসলামী মহা সম্মেলন ও ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী মো. তুরন মিয়া।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, হযরত আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী, প্রধান বক্তার বক্তব্য রাখবেন, হযরত আল্লামা শেখ নুর মোহাম্মদ সিদ্দিকী চট্টগ্রাম, প্রধান আকর্ষন হিসেবে বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদী ফেঞ্চুগঞ্জী, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন মোহনা টেলিভিশনের ইসলামী ভাষ্যকার হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ, গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী রশিদ আহমদ আজমী, হযরত মাওলানা আবুল কাশেম তৈয়ব কামালী। এছাড়াও আরো দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ বক্তব্য রাখবেন। এতে ইসলামী সঙ্গীত পরিবেশণ করবে হযরত শাহজালাল লতিফিয়া শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
উক্ত ইসলামী মহা সম্মেলনকে সফল করতে সকলের উপস্থিত কামনা করেছেন গোটাটিকর এলাকাবাসী। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article