সিলেট সিটি করপোরেশন এলাকার উন্নয়নে সাড়ে ১৪শ কোটি টাকার প্রকল্প অনুমোদন

সিলেট সিটি করপোরেশন এলাকার উন্নয়নে সাড়ে ১৪শ কোটি টাকার প্রকল্প অনুমোদন - Surma Times | Sylhet News

73651 4412

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকার উন্নয়নে ১৪শ কোটি ৫৯ লক্ষ টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বৃহত্তর সিলেটের উন্নয়নসংশ্লিষ্ট আরও দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

আজ বৃহস্পতিবার (৯ই নভেম্বর) রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিসিক সূত্র জানায়, সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের কল্যাণে একেনেক সভায় মহানগরের সম্প্রসারিত এলাকাসহ সমন্বিত অবকাঠামো উন্নয়নের জন্য ১৪শ কোটি ৫৯ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই টাকার মধ্যে ৩০ ভাগ অর্থাৎ- ৪৩৭ কোটি টাকা ব্যয় হবে সিসিকের নিজস্ব তহবিল থেকে। আর বাকি টাকার মধ্যে বিনা শর্তে সরকার থেকে মিলবে ৪০৮ কোটি এবং ৫ ভাগ সুদে মিলবে ৬১৩ কোটি টাকা।

এছাড়া রাজউক পূর্বাচল ৩০০ ফুট মহাসড়ক হতে মাদানী এভিনিউ সিলেট মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (প্রথম পর্যায়) প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।

বৃহস্পতিবার একেনেকের সভায় ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয় সংবলিত ৪৪ প্রকল্প অনুমোদন দেয়া

সভায় ৩৬ টি এবং টেবিলে ৯টি প্রকল্প উপস্থাপিত হয়। এর মধ্যে একটি ফিরিয়ে দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার ও পরিকল্পনা কমিশনের সদস্যরা।

উল্লেখ্য, এ সরকারের মেয়দের শেষ একনেক সভায় ৪৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩০ হাজার ১২৩ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৭৬৮ কোটি টাকা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article