‘দশম অবতার’: চুমু নিয়ে মুখ খুললেন জয়া

‘দশম অবতার’: চুমু নিয়ে মুখ খুললেন জয়া - Surma Times | Sylhet News

image 242628 1696601173

সুরমা টাইমস ডেস্কঃ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা। এবার নতুন চরিত্রে দেখা যাবে জয়াকে।242628 2

এ বছর দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৯শে অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘দশম অবতার’। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। এরই মধ্যে অন্তর্জালে প্রকাশ করা হয়েছে ফাস্ট লুক।

সিনেমাটির ট্রেলার প্রকাশের গুঞ্জনের পর থেকেই এর অ্যাকশন, সংলাপ ও গান নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
একই সঙ্গে ট্রেলারে থাকা অভিনেত্রী জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্যের চুম্বনের দৃশ্য নিয়ে নানা কথা বলছেন দর্শকরা।

বহুল আলোচিত সেই চুমুর দৃশ্য নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জয়া ও অনির্বাণ। চুমুর দৃশ্য নিয়ে প্রশ্ন করলে জয়া বলেন, আমরা আগেও চুমু খেয়েছি। এমনকি আমার আর ওর প্রথম দৃশ্যই ছিল চুমুর।

 

এ সময় পাশে থাকা অনির্বাণ জানান, ‘ঈগলের চোখ’ সিনেমায় প্রথম শট ছিল চুমু খাওয়ার। তখন জয়া বলেন, আমি বসে আছি (ঈগল চোখ’র শুটিংয়ে)। এ সময় হঠাৎ করেই একটা ছেলে (অনির্বাণের প্রথম সিনেমা ছিল) এসে আমাকে চুমু খায়।

 

এর পরই উপস্থাপক প্রশ্ন করেন, এবারের চুমুর দৃশ্য করতে গিয়ে কয়টি টেক নিতে হয়েছে। জবাবে জয়া ও অনির্বাণ একসঙ্গে আঙুল তুলে বলেন, একটা। তার পর উপস্থাপক বলেন, এতটা পারফেকশন, তার মানে। তখন হেসে উঠেন জয়া।

 

এদিকে অনির্বাণ সম্পর্কে জয়া জানান, তিনি নাকি অনেক প্রেশার নেন। অভিনেত্রীর ভাষ্যমতে―তার কাছে উপায় থাকলে অনির্বাণের হাত ধরে টেনে বের করে আনতেন ও বলতেন, অত ভেব না। তার মতে, অনির্বাণ এমন একজন মানুষ যার জীবন সম্পর্কে অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। জীবনকে অন্য চোখে দেখেন অনির্বাণ।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article