কোম্পানীগঞ্জ যুবদল নেতার ভাইয়ের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

কোম্পানীগঞ্জ যুবদল নেতার ভাইয়ের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক - Surma Times | Sylhet News

ZuboDol Sylhet City Dist Shuk Photo 07 10 2023

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সোনা মিয়া সোহানের মেজো ভাই মোঃ চান মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা সোনা মিয়ার মেজো ভাই মরহুম চান মিয়া তার আত্মীয় স্বজন, এলাকাবাসীর কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি সদা মানুষের কল্যাণে কাজ করেছেন।

তাঁর মৃত্যুতে আমরা জাতীয়তাবাদী পরিবারের একজন শুভাকাঙ্খীকে হারালাম। আল্লাহ পাক- মরহুম চান মিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article