নবীজির আদর্শে অনুপ্রানিত হয়ে নবীজির সত্য ও শান্তির বানী মানুষের সামনে তুলে ধরতে হবে

নবীজির আদর্শে অনুপ্রানিত হয়ে নবীজির সত্য ও শান্তির বানী মানুষের সামনে তুলে ধরতে হবে - Surma Times | Sylhet News

360 Boktobindo pic 01 scaled

সুরমা টাইমস ডেস্কঃ

 

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উদযাপন মহানবী সাঃ এর উম্মতদের জন্য সবচেয়ে বড় রাসূলপ্রেমের পরিচায়ক। অশান্তি আর বর্বরতায় ভরপুর সংঘাতময় আরবের বুকে মহানবী (সা:) শান্তি নিয়ে এসে মানবজাতিকে সত্যের নির্দেশনা দিয়ে গোটা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে তুলেন। নবীজীর পবিত্র শুভাগমনে খুশী উৎযাপন করাটাই হচ্ছে ‘ঈদে মিলাদুন্নবী’ (সা:)। তাই আমাদেরকে নবীজির আদর্শে অনুপ্রানিত হয়ে নবীজির সত্য ও শান্তির বানী মানুষের সামনে তুলে ধরতে হবে।

হযরত শাহজালাল (রহ:) মাজার ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা:)উপলক্ষে মোবারক র‌্যালি উদ্বোধন উপলক্ষে হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

১২ই রবিউল আউয়াল রোজ বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল শেষে এক মোবারক র‌্যালি নগরীতে বের হয়।

অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হযরত শাহজালাল (রহ:) মাজার ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শামুন মাহমুদ খান। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সফিকুর রহমান চৌধুরী,

মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, দৈনিক সিলেটের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রহ:) মাজার ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নুর আলম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক কাজী আরিফ,

সহ সাংগঠনিক সম্পাদক এম এ কুদ্দুস,সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার পাখি,দপ্তর সম্পাদক মনসুর আহমদ,সহ দপ্তর সম্পাদক গোলাপ খান,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ,সহ তথ্য গবেষণা সম্পাদক আক্তার আহমদ, সাংবাদিক ওয়াহিদ চৌধুরী,রায়হান আহমদ,সদস্য হারুন চিশতি, লায়েস আহমদ বৃহত্তর সিলেটের বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article