দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক খুন

দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক খুন - Surma Times | Sylhet News

ChurikaGhat 750x563 1

সুরমা টাইমস ডেস্কঃ

 

পূর্ব শত্রুতার জের ধরে সিলেটের দক্ষিণ সুরমায় মোরশেদ নামে বাস এক হেলপারকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) রাত ১১টায় জাফলং বাস স্ট্যান্ড তাজমহল হোটেলের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত মোরশেদ (২৮) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকার আব্দুল লতিফের ছেলে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে মোরশেদকে এলোপাতাড়ি ছুরি দিয়ে গলার নিচে ও বাম উরুতে আঘাত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে রক্তাক্ত উদ্ধার করে প্রথমে জেলা নগরের ইবনে সিনা হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article