শেখ হাসিনাকে নিজ বাড়িতে আপ্যায়ন করাবেন মোদি, বৈঠক শুক্রবার

শেখ হাসিনাকে নিজ বাড়িতে আপ্যায়ন করাবেন মোদি, বৈঠক শুক্রবার - Surma Times | Sylhet News

054d84ff5546914c13e49921f887aab7631ca8ca9cae2974

সুরমা টাইমস ডেস্কঃ

ভারতের নয়াদিল্লিতে আগামী শনিবার (৯ই সেপ্টেম্বর) শুরু হবে জি-২০ দেশগুলোর শীর্ষ সম্মেলন। সেখানে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ এই গোষ্ঠীর সদস্য নয়। কিন্তু ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন।

আগামীকাল শুক্রবার সেখানে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে হায়দরাবাদ হাউস অথবা সাউথ ব্লকে নয়, বঙ্গবন্ধু কন্যার সঙ্গে মোদী আলাপচারিতা করবেন নিজের বাসভবন, ৭ লোককল্যাণ মার্গে। কূটনৈতিক শিবিরের মতে, আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহঅভ্যর্থনার আয়োজন করা হয়েছে। খবর আনন্দবাজার।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশকেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত, যা দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছনোর দৃষ্টান্ত বলেই ধরছে ভারতের কূটনৈতিক মহল।

খবরে বলা হয়েছে, শেখ হাসিনা দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। তবে সেখানে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে কিনা সে বিষয়টি এখনও জানানো হয়নি।

ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরোঁর সঙ্গেও। ফরাসি প্রেসিডেন্ট দিল্লি থেকেই চলে আসবেন ঢাকায়। এই কারণে সম্মেলন শেষ করেই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article