সিলেট জেলা আ. লীগের সভাপতি শফিকুর রহমান’র হাতে “আলোকপটে বঙ্গবন্ধু” এ্যালবাম প্রদান

সিলেট জেলা আ. লীগের সভাপতি শফিকুর রহমান’র হাতে “আলোকপটে বঙ্গবন্ধু” এ্যালবাম প্রদান - Surma Times | Sylhet News

Shofikur Rahman Chy Pic

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব শতবর্ষ) উপলক্ষে সিলেটে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার সংগৃহীত ছবি নিয়ে ফটো সাংবাদিক মামুন হাসান সম্পাদিত ও মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ কর্তৃক প্রকাশিত “আলোকপটে বঙ্গবন্ধু” এ্যালবামের একটি কপি সোমবার (২৪ জুলাই) রাতে টিলাগড়স্থ বাসভবনে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর হাতে তুলে দেন এ্যালবামের সম্পাদক মামুন হাসান।

শফিকুর রহমান চৌধুরী এসময় এ্যালবামের বিভিন্ন পৃষ্ঠা দেখেন এবং উন্নতমানের প্রকাশনায় ভূয়শী প্রশংসা করেন। তিনি মুজিববর্ষের স্মৃতি ধারণ করে এ ধরনের একটি এ্যালবাম প্রকাশ করায় মামুন হাসান সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন মা ফাউন্ডেশনের উপদেষ্টা ফটো সাংবাদিক মো. দুলাল হোসেন।

 

 

—বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article