গোয়াইনঘাট এলাকাবাসীর সাথে নাজমুল আলম রোমেনের সাক্ষাৎ

গোয়াইনঘাট এলাকাবাসীর সাথে নাজমুল আলম রোমেনের সাক্ষাৎ - Surma Times | Sylhet News

Nazmul Alam Romen News 17 07 2023 1

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল বাজার, মনরতল বাজার, মনাই কান্দি, পান্তুমাই, পরগনা বাজার এলাকার সর্বস্তরের জনগনের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট- ৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলা) নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামীলীগের মননোয়ন প্রত্যাশী কেন্দ্রীয় শ্রমিকলীগের কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, শ্রম আদালত সিলেটের শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেন।

সোমবার (১৭ জুলাই) তিনি এই সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকার মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করেন। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও একটি স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি প্রাণপণ কাজ চালিয়ে যাচ্ছেন।

তাঁর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি অত্র আসনে মনোনয়ন প্রত্যাশী এবং অত্র আসনের মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।

 

উন্নয়নের রূপকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন। আমি আশা করি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসনের মানুষের জীবন-জীবিকা উন্নয়নের লক্ষ্যে আমাকে মনোনয়ন দেবেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article